২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স) দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে পাকিস্তান। অর্থনৈতিক অস্থিতিশীলতা, জলবায়ুজনিত অভিঘাত ও বৈশ্বিক সংঘাতের কারণে দেশটিতে খাদ্যনিরাপত্তা সংকট আরও খারাপ হয়েছে।‘খাদ্যনিরাপত্তা ছাড়া নিরাপত্তা নেই’ প্রতিপাদ্যে বুধবার প্রকাশিত প্রতিবেদনটি যৌথভাবে তৈরি করেছে ওয়েলথুংগারহিলফে, রুর বিশ্ববিদ্যালয় বোখুমের আন্তর্জাতিক শান্তি ও সশস্ত্র সংঘাতবিষয়ক আইন ইনস্টিটিউট এবং সুইজারল্যান্ডের সংস্থা হেলভেটাস। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়া...