জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার পরিধি বাড়াতে একের পর এক নতুন বিভাগ এবং ইনস্টিটিউট চালু হলেও বাড়েনি প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও শিক্ষকের সংখ্যা। দীর্ঘদিন ধরে এ অবস্থার মধ্যেই কষ্টেসৃষ্টে চলছে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ে হাজার কোটির নানা উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও সংকটে থাকা বিভাগগুলোর জন্য কোনো অ্যাকাডেমিক ভবন বা কক্ষের জায়গা হয়নি।
৬ বিভাগে ক্লাসরুম সংকট: বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আইন ও বিচার বিভাগ, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং ব্যবসায় শিক্ষা...