জামালপুরে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সাত্তার (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল ৫টার দিকে বকশীগঞ্জের সদর ইউনিয়নের ঝালরচর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার ওই এলাকার মৃত হাজী নুরুজামানের ছেলে।নিহতের ভাতিজা সামিউল হক জানান, প্রতিদিনের মতো বুধবার বিকালে বাড়ির পাশের ধানের ক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দিতে যান আব্দুস সাত্তার। এ সময় সেচ পাম্পের মোটরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায়...