১৪ অক্টোবর দুপুরে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য—এভারেস্ট বেস ক্যাম্পে! সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৩৬৪ মিটার (১৭,৫৯৮ ফুট) উঁচুতে অবস্থিত এই বেস ক্যাম্পে পৌঁছানোর পথটি ছিল বেশ কঠিন। চারপাশের পাথুরে রুক্ষ পাহাড়, খাড়া চড়াই আর হাড়কাঁপানো তীব্র বাতাসের সঙ্গে লড়তে হয়েছে।সেখানকার পরিবেশ অনুকূল ছিল না, শরীর যেন আর এক পাও এগোতে চাচ্ছিল না। একটি মাত্র পা সামনে বাড়িয়ে একটু জিরিয়ে নিয়ে, তবেই পরবর্তী পা ফেলতে হচ্ছিল। এর ওপর আবার সকাল থেকে ছিল চরম ক্ষুধামন্দা; পর্যাপ্ত খাবার খাওয়াও সম্ভব হচ্ছিল না।...