পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ৮ অক্টোবর। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী মৎস্য কর্মকর্তার পদ শূন্য থাকায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ও তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকার ও ক্রয়-বিক্রয় চলে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নদীর পাড়ে কম দামে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড় দেখা যায়। এতে নিষেধাজ্ঞার উদ...