চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়া, সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যকে আহত করা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় প্রধান আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধ ও বৃহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া ৯টি বাঁশের লাঠি ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দর্শনা থানার চন্ডিপুর পূর্বপাড়া গ্রামের মো. আবু সিদ্দীক (৭০), লক্ষণ (৩৮), মো. ফিরোজ হোসেন (১৯), মো. ফরহাদ হোসেন (১৯), সোনালী হালদার (৩০)...