যেসব রোগের সংক্রমণে একসময় অসংখ্য মানুষ মারা যেত, সেসবের অনেকটিই অ্যান্টিবায়োটিকের কল্যাণে নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ইদানীং মুশকিল হয়েছে, অ্যান্টিবায়োটিক আগের মতো জীবাণুর বিরুদ্ধে কাজ করছে না। একে বলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর— জীবাণুর ওষুধ প্রতিরোধ করার ক্ষমতা। প্রয়োজন ছাড়া ওষুধ খাওয়া, ভুল অ্যান্টিবায়োটিক নির্বাচন, অপর্যাপ্ত মাত্রা, অনিয়মিত সেবন ইত্যাদি নানা কারণে সংবেদনশীল জীবাণু মারা গেলেও কিছু শক্তিশালী জীবাণু টিকে যায়। পরে তারা বংশবিস্তার করে এবং কখনো অন্য জীবাণুর কাছেও...