সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা পরিস্থিতির কারণে এক সপ্তাহের জন্য সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার কথা উল্লেখ করে রোববার (১১ অক্টোবর) অভিভাবকদের কাছে পাঠানো ইমেইলে এ তথ্য জানানো হয়। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের স্কুলগুলোতে পুরো সপ্তাহজুড়ে শিক্ষার্থীদের দূরশিক্ষণ পদ্ধতিতে পাঠদান করা হবে। এ জন্য ব্যবহার করা হবে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন শিক্ষাব্যবস্থা ‘মাদরাসাতি’ প্ল্যাটফর্ম। একই সঙ্গে শিক্ষক, শিক্ষা...