কোনোটা বিমানবন্দর থেকেই শুরু, কোনোটাবা এখানে এসে শেষ। আবার বিমানবন্দরকে
পাশ কাটিয়ে বা এফোঁড়-ওফোঁড় করে চলে গেছে— এমন প্রকল্পের সংখ্যাও
কম নয়। সব মিলিয়ে রাজধানীর এই প্রবেশদ্বার ছুঁয়ে যাবে অন্তত ১০টি বড় প্রকল্প।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এখনই মানুষ গিজগিজ
করে। তীব্র যানজটে নাভিশ্বাস ওঠে যাত্রীর। তার অর্থ— উন্নয়নের এ ভোগান্তি
মাথায় নিয়ে চলতে হবে আরও দীর্ঘ সময়। কারণ প্রকল্পগুলোর কোনোটি শেষ হয়েছে, কোনোটি
মাঝপথে, কোনোটি সবে ডালপালা মেলছে, আবার কোনোটি এখনো কাগজ-কলমেই...