সৌদি আরবে হজ পালনে
যাওয়া নাগরিকদের ভিক্ষাবৃত্তি, অনুমোদনহীনভাবে অর্থ সংগ্রহ এবং ভিসার
শর্ত লঙ্ঘন না করার বিষয়ে কঠোর সতর্ক করেছে পাকিস্তান। দেশটির সৌদি আরবস্থ দূতাবাস
এক বার্তায় নাগরিকদের সৌদি আরবের আইন ও ভিসার শর্ত পুরোপুরি মেনে চলার আহ্বান
জানিয়েছে।
পাকিস্তান থেকে ওমরাহ
পালনে যাওয়া ব্যক্তি ও কর্মীদের উদ্দেশে দেওয়া ওই বার্তায় দূতাবাস সতর্ক করে
বলেছে, আইন বা ভিসার শর্ত লঙ্ঘন করলে গ্রেপ্তার, আটক ও নিজ দেশে ফেরত পাঠানোর মতো
শাস্তির মুখে পড়তে হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে
দূতাবাসটি একটি কৃত্রিম ব...