ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া মানেই উত্তেজনা। রাজনৈতিক বৈরিতার রেশ পরে মাঠেও। ক্রিকেট, ফুটবল, হকি-সব খেলার ছবিটা একই। তবে এবারের হকি বিশ্বকাপে দেখা মিলল অন্য এক ছবি।পাঁচ দিন আগে আমস্টেলভেনে গুরুত্বপূর্ণ হকি ম্যাচের আগে ঘটেছিল সেটা। প্রথাগত হাত মেলানোর বদলে আন্তর্জাতিক হকি ফেডারেশনের নিয়ম মেনে দুই দলের খেলোয়াড়রা ‘হাই-ফাইভ’ করে খেলা শুরু করেন। কুশলও বিনিময় করেন কেউ কেই। অথচ এই সৌজন্য দেখা যায় না ক্রিকেটে।হকি বিশ্বকাপে সাধারণ তবে তাৎপর্যপূর্ণ এই ‘হাই-ফাইভ’ নিয়ে জ্যেষ্ঠ ভারতীয় সাংবাদিক শেখর গুপ্ত স...