ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির ভারী মেশিনারিজের মতো ঐতিহ্যবাহী শিল্প খাত ধুঁকলেও দেশটির স্টার্টআপ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর হাত ধরে এক অভূতপূর্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধেই জার্মানিতে তিন হাজারের বেশি নতুন স্টার্টআপ প্রতিষ্ঠিত হয়েছে, যা সর্বকালের রেকর্ড এবং গত ছয় মাসের তুলনায় ৫২ শতাংশ বেশি।
মূলত মূলধনের সহজলভ্যতা এবং বৈশ্বিক এআই বিপ্লবের কারণে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে। নতুন প্রতিষ্ঠিত জার্মান কোম্পানির প্রায় এক-তৃতী...