‘মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না, আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ। সারা বাংলাদেশ জানলো মাঝি, তুই তো জানলি না রে’— ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটে ফিডব্যাক ব্যান্ডের মাকসুদুলু হকের গাওয়া ‘মাঝি-৯১’ গানের এ পঙ্ক্তি যেন সাড়ে তিন দশক পরও কক্সবাজারের জেলেজীবনের সংগ্রামের সঙ্গে মিলে যায়।
সময় বদলেছে। সমুদ্রে মাছ ধরার ট্রলার বদলেছে, বেড়েছে ইঞ্জিনের সক্ষমতা। বিনিয়োগের অঙ্কও। এখন সমুদ্রগামী প্রতিটি ট্রলার বানাতে খরচ হচ্ছে ৬০ লাখ থেকে দেড় কোটি টাকা। কিন্তু সাগরের মাঝখানে বিপদে পড়লে তীরে খবর প...