ক্রীড়াবিদ,
ফিটনেসপ্রেমী থেকে শুরু করে সবার কাছেই স্পোর্টস সানগ্লাস হলো ফ্যাশন ও কার্যকারিতার
নিখুঁত সমন্বয়। লিখেছেন সায়মন
একসময় স্পোর্টস সানগ্লাসের ব্যবহার ছিল পেশাদার
ক্রীড়াবিদদের মধ্যে সীমাবদ্ধ। এখন অ্যাথলিজার ফ্যাশনের জনপ্রিয়তায় এটি দৈনন্দিন জীবনেও
জায়গা করে নিয়েছে। ড্রাই-ফিট টি-শার্ট, জগার, ট্র্যাকসুট, ক্যাপ কিংবা স্নিকারের সঙ্গে
মানানসই স্পোর্টস সানগ্লাস পুরো লুককে করে তোলে আরও আধুনিক ও প্রাণবন্ত। তাই শুধু মাঠে
নয়; ভ্রমণ, লং ড্রাইভ, সাইকেল রাইড কিংবা উইকেন্ড আউটিংয়েও এটি অনেকের...