সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত ও কমপক্ষে ৩০০ জন আহত হয়েছেন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরটিতে এটি তৃতীয় হামলা।শনিবারের হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক। এ ছাড়া বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।গত এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।ইয়েমেনে...