নোয়াখালীর সোনাইমুড়ীর আলোচিত ফয়েজ আহমেদ হত্যা ও ব্যবসায়ী আব্দুর রহিম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার অপর ব্যক্তি দুটি সাজা পরোয়ানাভুক্ত মামলার আসামি। আজ বুধবার দুপুরে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন।গ্রেপ্তাররা হলেন, ফয়েজ আহমেদ হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি ওসমান (২৩), ব্যবসায়ী আব্দুর রহিম হত্যা মামলার ৪ নম্বর আসামি শহিদুল ইসলাম শাওন (২৫) এবং দুটি সাজা পরোয়ানাভু...