এবার নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা ঠেকানোর হুঁশিয়ারি দিয়েছে বন্দর রক্ষা কমিটি। আগে দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা চুক্তি না করার দাবি জানানো হলেও এই প্রথম চুক্তি বাস্তবায়ন ঠেকানোর হুঁশিয়ারি আসলো সংগঠন থেকে।
আজ মঙ্গলবার চট্টগ্রামে হোটেল সৈকতে ‘চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা: বাংলাদেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে বন্দর রক্ষা কমিটি। সেখানে বক্তারা এই হুঁশিয়ারি দেন।বক্তারা অ...