Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

টার্মিনাল ইজারা বন্ধ না হলে বন্দর অচলের হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৪:০৩
টার্মিনাল ইজারা বন্ধ না হলে বন্দর অচলের হুঁশিয়ারি

আগ্রাবাদ মোড়ে জড়ো হয়ে টার্মিনাল ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদে কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেন শ্রমিকরা। ছবি: আগামীর সময়

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না করলে বন্দর অচল করার হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে জড়ো হয়ে টার্মিনাল ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদে কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেন শ্রমিকরা।এরপর মিছিল ও কালো পতাকা নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে রওনা দেন তারা। আধা কিলোমিটার যাওয়ার পরই পুলিশি বাধায় বারিক বিল্ডিং মোড়ে মিছিল সংক্ষিপ্ত করেন শ্রমিকরা।

স্কপ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক ইফতেখার কামাল খান আগামীর সময়কে বলেছেন, ‘সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে বারিক বিল্ডিং মোড়ে শান্তিপূর্ণ মিছিল থামিয়ে দেয় পুলিশ। এ জন্য সেখানেই আমরা মিছিল শেষ করতে বাধ্য হই।’

আরও পড়ুন

বন্দরের সব ইজারা চুক্তি প্রকাশের দাবি বন্দর রক্ষা কমিটির

২৮ জুন ২০২৬

তার ভাষ্য, ‘সরকারের কার্যক্রম আমরা নিবিড়ভাবে প্রত্যক্ষ করছি। শেষপর্যন্ত জনগণের মতামত উপেক্ষা করে সরকার ইজারা প্রক্রিয়া চূড়ান্ত করে তাহলে বন্দর অচলের মতো কর্মসূচি নিয়ে আমাদের প্রস্তুতি আছে। বৈঠকে বসে আমরা পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করব।’

জনমত উপেক্ষা করে দুবাইভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে বন্দরের এনসিটি ইজারা দেওয়ার চুক্তি চূড়ান্ত করে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। স্কপের নেতৃত্বে তখন আন্দোলন শুরু হলে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিএনপি নেতৃত্বাধীন শ্রমিকরাও যোগ দেন। একপর্যায়ে চট্টগ্রাম বন্দর অচলের কর্মসূচি শুরু হলে চুক্তি স্বাক্ষর স্থগিত করে সরকার।বিএনপির নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর শ্রমিক রাজনীতিতে নতুন মেরুকরণ হয়েছে। বিএনপির শ্রমিকরা প্রকাশ্যে আসছেন না। তবে স্কপ বলছে, আন্দোলনে সব শ্রমিকরা আগের মতোই তাদের সঙ্গে যুক্ত আছেন। সরকারি অফিস খোলার দিন থাকায় টেকনিক্যাল কারণে তারা মিছিলে আসতে পারছেন না।

সমাবেশে সংগঠনের যুগ্ম সমন্বয়কারী ও বিএনপি নেতা এস কে খোদা তোতনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা সভাপতি তপন দত্ত। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কাজী শেখ নুরুল্লাহ বাহার। সমাবেশে বক্তব্য দেন ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক তসলিম হুসেন সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির সচিব ফজলুল কবির মিন্টু বললেন, ‘আমরা সতর্কতার সঙ্গে বন্দরের টার্মিনাল ইজারা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছি। আগামীকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বন্দর রক্ষা কমিটি মানববন্ধন সমাবেশ করবে। সেখানেই নতুন কর্মসূচি আসবে।’


চট্টগ্রামএনসিটিচট্রগ্রাম বন্দরইজারাসিসিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ