দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি দেশে ফিরে যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।আজ সোমবার বিকালে নগর ভবনে যুক্তরাজ্যের লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।সিসিক প্রশাসক বলেছেন, প্রবাসীদের বৈধ সম্পত্তি যাতে কেউ অন্যায়ভাবে দখল করতে না...