গাজীপুরের সাফারি পার্কে ‘আবর্জনা’ নিয়ে কর্মচারী ও দর্শনার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কর্মচারীদের বিরুদ্ধে হামলার অভিযোগে শ্রীপুর থানায় মামলা করেছেন দর্শনার্থী সালমা হোসেন। আসামি করেছেন ছয়জনকে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম আজ রবিবার জানিয়েছেন এসব তথ্য।গতকাল শনিবার দুপুরের এই ঘটনায় আহত হয়েছেন দুইপক্ষের ছয়জন। তারা হলেন, রাজধানীর নতুন বাজার এলাকা থেকে ঘুরতে যাওয়া সালমা হোসেন (৪৪), তার দুই কিশোর ছেলে, তাদের গাড়িচালক মো. রাসেল (২৫), পার্কের আউটসোর্সি...