সাহিত্যিক আহমদ ছফাকে ‘রাজনৈতিক কারণে’ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হতে দেওয়া হয়নি। এমনকি তাকে দাফন করতে গিয়ে ঘুষও দিতে হয়েছিল বলে দাবি করেছেন লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান।আজ শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ২০০১ সালের ২৮ জুলাই আহমদ ছফার মৃত্যুর সময় দেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল। তখন বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের অনুমতি মেলেনি। যে মানুষটি সারাজীবন ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন, তাকেই দাফন করতে গিয়ে ঘুষ দিতে হয়েছিল।আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী উপ...