Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

আহমদ ছফার কবরের জায়গা পেতে ঘুষ দিতে হয়েছিল : সলিমুল্লাহ খান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২২:৩৯
আহমদ ছফার কবরের জায়গা পেতে ঘুষ দিতে হয়েছিল : সলিমুল্লাহ খান

ছবি: আগামীর সময়

সাহিত্যিক আহমদ ছফাকে ‘রাজনৈতিক কারণে’ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হতে দেওয়া হয়নি। এমনকি তাকে দাফন করতে গিয়ে ঘুষও দিতে হয়েছিল বলে দাবি করেছেন লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান।

আজ শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ২০০১ সালের ২৮ জুলাই আহমদ ছফার মৃত্যুর সময় দেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল। তখন বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের অনুমতি মেলেনি। যে মানুষটি সারাজীবন ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন, তাকেই দাফন করতে গিয়ে ঘুষ দিতে হয়েছিল।

আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আহমদ ছফা রাষ্ট্রসভা’ ও ‘এশীয় শিল্প ও সংস্কৃতি সভা’ যৌথভাবে আয়োজন করে ‘আহমদ ছফা স্মৃতিবক্তৃতা ২০২৬’। এবারের বক্তৃতার বিষয় ছিল ‘আহমদ ছফার স্মৃতি না বিকৃতি?’ মূল বক্তা ছিলেন আহমদ ছফা রচনাবলির সম্পাদক ও তাঁর ভাতিজা নূরুল আনোয়ার।

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আহমদ ছফার কবর বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয় উল্লেখ করে সলিমুল্লাহ খান বললেন, ‘আহমদ ছফার কবর বুদ্ধিজীবিতে দেওয়ার জন্য তার ভাতিজা নূরুল আনোয়ার আবেদন করলেন। সেটা এখনো বাস্তবায়িত হয়নি, দুই বছর ধরে লড়াই চলছে। আমি এটা জানতাম না যে এর জন্য গণপূর্ত ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়, তারপর সিটি করপোরেশন কাজটা করবে। আবার ঢাকা জেলার ম্যাজিস্ট্রেটের কাছ থেকেও অনুমতি নিতে হয়। এই সব নিয়ে এখনো কাজটা সম্পন্ন হয়নি।’

নূরুল আনোয়ার তার বক্তৃতায় আহমদ ছফাকে নিয়ে সম্প্রতি মহিউদ্দিন আহমদের লেখা স্মৃতিচারণামূলক বই ‘আমার কথা কইবে পাখি’–এর সমালোচনা করে বলেছেন, ‘এই বইয়ে আহমদ ছফাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, তাচ্ছিল্য করা হয়েছে। তার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য রয়েছে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামাল, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান এবং আহমদ ছফার বন্ধু ও ব্যবসায়ী নেতা আবদুল হক। সমাপনী বক্তব্য প্রদান করেন সলিমুল্লাহ খান।

বক্তারা আহমদ ছফার সাহিত্য, দর্শন ও বৌদ্ধিক উত্তরাধিকারকে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরার আহ্বান জানান এবং তার জীবন ও কর্মকে নিয়ে তথ্যভিত্তিক গবেষণা ও নির্ভুল মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আহমদ ছফাসলিমুল্লাহ খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি