শেরপুরের শ্রীবরদীতে সেতুর নিচে ভাসমান প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআই জানিয়েছে, অনৈতিক কর্মকাণ্ডের টাকা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ওই নারীকে হত্যা করা হয়। পরে পরিচয় গোপন ও ঘটনা আড়াল করতে প্রায় ২০০ কিলোমিটার দূরে শেরপুরের শ্রীবরদীতে মরদেহ ফেলে যায় আসামিরা।আজ রবিবার পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত, পিপিএম এক সংবাদ...