দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বললেন, জন্মাষ্টমীর এই শুভ তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ-উৎসব, ভক্তি-শ্রদ্ধা এবং ধর্মের প্রতি আস্থা ও বিশ্বাসের সঙ্গে সংহতি প্রকাশ করতে তিনি অনুষ্ঠানে এসেছেন। তারা যেন নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সে জন্য সরকার পাশে আছে।তিনি আরও বললেন, বর্তমান সরকারের সময়ে সব ধর্মে...