নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে সকাল পর্যন্ত অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস। ভৈরব থেকে ডুবুরি দল ঘটনা স্থলে পৌছে উদ্ধার কার্যক্রম শুরু করবে বলে নিশ্চিত করেছেন শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।নিখোঁজরা হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের মো: ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা: শান্তা (১৬), টাঙ্গাই...