ফ্রান্সে শিক্ষক সংকট, দীর্ঘ ক্লাসের সময় এবং জরাজীর্ণ স্কুল ভবনের প্রতিবাদে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। শুক্রবার দেশটির ৫৬৪টি স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ বা পাঠদান ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফরাসি শিক্ষা মন্ত্রণালয়। বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে ওঠায় বহু স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার দুপুরের পর জানায়, দিনের শুরু থেকে ৫৬৪টি স্কুলে বিক্ষোভ হয়েছে বা এখনো বিক্ষোভ ও বিভিন্ন ধরনের অচলাবস্থা চলছে। এর আগে বৃহস্পতিব...