আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য জুলাই শহীদ কবির হোসেনের মরদেহ তোলায় আপত্তি জানিয়েছে তার পরিবার। কুষ্টিয়ার দৌলতপুরে কবরস্থান থেকে মরদেহ তুলতে গিয়েও ফিরে যান প্রশাসনের কর্মকর্তারা।উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর কবরস্থানে মঙ্গলবার দুপুরে ঘটে এ ঘটনা। নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।তিনি জানালেন, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ৫ আগস্ট ঢাকার উত্তরা এলাকায় গুলিতে নিহত হন কিশোরীনগর গ্রামের কবির হোসেন (৫০)। ব্যবসার কাজে তিনি পরিবার নিয়ে থাকতেন উ...