দেশে প্রথমবারের মতো রোবটিক সার্জারির মাধ্যমে সফলভাবে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রাজধানীর ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেসে গতকাল সোমবার পরপর অস্ত্রোপচার দুটি করা হয়। আজ মঙ্গলবার কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের পর দুইজন রোগীই সুস্থ আছেন। তারা স্বাভাবিকভাবে হাঁটাচলা ও খাওয়াদাওয়া করছেন।চিকিৎসকদের মতে, দেশে রোবটিক সার্জারির যাত্রা শুরু হওয়া আধুনিক চিকিৎসাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রচলিত পদ্ধতিতে...