লিওনেল মেসির সঙ্গে তার সম্পর্কটা একেবারেই অন্যরকম। বার্সেলোনায় তার
হাত ধরেই শুরু মেসির অমরত্বের যাত্রা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের রাতে মেসিকে বিশেষ
বার্তা দিলেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলছেন, মেসির নাম
ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বার্সায় মেসির প্রথম গোল এসেছিল রোনালদিনহোর পাসেই। মেসিকে পিঠে তুলে
এই ব্রাজিলিয়ানের সেই আইকনিক উদযাপন আরও স্মৃতিকাতর করে তোলে মেসি ভক্তদের।
বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন
মেসি। ম্যাচের আগে পর...