রাজধানীর
মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি মা ও
শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে মধ্যরাতে হামলা, গুঁড়িয়ে দেওয়া এবং তাণ্ডবের ঘটনা
শুধু একটি প্রতিষ্ঠানের ওপর
আক্রমণ নয়; এটি মূলত
দরিদ্র মানুষের জীবন ও স্বাস্থ্য,
চিকিৎসার অধিকার এবং মানবিকতার ওপর
আঘাত। যে প্রতিষ্ঠান প্রজন্মের
পর প্রজন্ম স্বল্প আয়ের মানুষ, নারী
ও শিশুদের চিকিৎসাসেবা দিয়ে আসছে, সেই
প্রতিষ্ঠানের ওপর হামলার খবর
দেশবাসীকে বিস্মিত, ক্ষুব্ধ ও ব্যথিত করেছে।
এ ঘটনার নেপথ্যে ইন্ধনকারী হিসেবে স্থানীয় এক রাজনৈতিক নেতার
নাম সামনে এসেছে। অত্যন্...