কুমিল্লার নাঙ্গলকোটে ১১ বছর বয়সী মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসাশিক্ষক বেলাল হোসেনের বিরুদ্ধে। গতকাল রবিবার রায়কোট গাঙেরপাড় দারুসুন্নাহ ও এতিমখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক বেলাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং শিক্ষকের বিচার দাবি করেন। নাঙ্গলকোট থানার ওসি শাহিনূর ইসলাম বলেছেন, ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।