ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনা তদন্তে গঠন করা কমিটি পুর্নগঠন করেছে কর্তৃপক্ষ। সমালোচনার মুখে আগের কমিটিতে থাকা গণপূর্ত বিভাগের দুইজনকে সরিয়ে এবার ছয়জনের কমিটি করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় আগুন লাগে হাসপাতালের নতুন ভবনের ১১ নম্বর লিফটের কন্ট্রোল রুমে। ছড়িয়ে পড়ে অন্তত ছয়জনের মৃত্যুর খবর। পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির আহ্বায়ক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান। সদস্য ছিলেন- গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, উপবিভা...