মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে কঠোর অভিযান শুরু হয়েছে। নিষেধাজ্ঞার প্রথম দিন আজ বৃহস্পতিবার ভোর থেকেই চাঁদপুরের নৌ সীমানার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড, নৌ বাহিনী ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের নেতৃত্বে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে প্রথম দিনের অভিযানে কোনো জেলে, জাল বা নৌকা আটক হয়নি বলে জানা গেছে।ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত...