ইরানের সীমান্ত থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি।ইরানের প্রেস টিভিকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে ফাদাভি বলেছেন, ‘আমেরিকানরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। যদিও এটি তাদের পছন্দ ছিল না। ইসলামি প্রজাতন্ত্র এবং আইআরজিসির স্থলবাহিনীর শক্তির কারণে তারা এটি করতে বাধ্য হয়েছে।’ফাদাভি আরও দাবি করেছেন, প্রথমবারের...