তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে গত ২৭ মে এভারেস্টের চূড়ায় ওঠেন নুরুন্নাহার নিম্নি। আগামীকাল রবিবার বাবা দিবস। এ উপলক্ষে বাবা নুরুন্নবী চৌধুরীকে নিয়ে লিখেছেন তিনি
মা-বাবার তৃতীয় ও শেষ সন্তান আমি। মায়ের মুখে শুনেছি, বড় দুই ভাইয়ের জন্মের পরে মা আর সন্তান নিতে চাননি। কিন্তু বাবা একটি কন্যাসন্তান চাওয়ায় আ...