মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। টানা তৃতীয় দিনের মতো আজ সোমবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া আগামীর সময়কে বলেছেন, ‘বিশৃঙ্খলা রোধে মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শক্ত অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকেই শ্রমিকরা ঢাকা-টাঙ্গা...