ভোটাধিকার রক্ষার দাবিতে দিল্লির রামলীলা ময়দানে ফের পথে নামছে বিরোধী জোট ইন্ডিয়া। আগামী ১ নভেম্বর, রবিবারের এই কর্মসূচিতে যোগ দিতে পড়ুয়া, যুব, মহিলা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সমাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে তিনি আবেদন করেন, ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠলে নীরব থাকার সুযোগ নেই। এছাড়াও গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সকলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি।মমতা লিখেছেন, 'আর চুপ থাকবেন না...