নাট্যদল চারণিক মঞ্চে নিয়ে আসছে নতুন নাট্যপ্রযোজনা ‘কালযাত্রা’। একজন নারী যাত্রাশিল্পীর জীবন, সামাজিক অবস্থান, ধর্মীয় ও সামাজিক নিষেধ এবং মানবিক মর্যাদার প্রশ্নকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প। আজ ও আগামীকাল সন্ধ্যায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। মঙ্গলবার নাটকটির কারিগরি মহড়া হয়েছে।
এই নাটকে অভিনয় করছেন সাফিয়া খন্দকার রেখা। মাহফুজা হিলালীর রচনায় এর মঞ্চ, আলো, পোশাক, আবহসংগীত, কোরিওগ্রাফি ও নির্দেশনায় রয়েছেন শামীম সাগর। তিনি বললেন, “শুরুতে এটি...