হ্যালোইনের রাত। চারদিকে ভুতুড়ে অন্ধকার, ঝরাপাতার মরমর শব্দ আর মোমবাতির অস্পষ্ট আলো। ঠিক এমন এক রাতে, ১৯২৬ সালের ৩১ অক্টোবর, মাত্র ৫২ বছর বয়সে থমকে গিয়েছিল বিংশ শতাব্দীর সবচেয়ে রহস্যময় মানুষটির হৃৎস্পন্দন। তিনি হ্যারি হুডিনি। হাতকড়া, ভারী শিকল, বন্ধ সিন্দুক কিংবা খাঁচার দেয়াল ভাঙার যিনি নাম দিয়েছিলেন ‘খেলা’, সেই মৃত্যুঞ্জয়ী জাদুকর স্বয়ং ধরা দিয়েছিলেন মৃত্যুর অমোঘ নিয়মের কাছে।চলতি বছর তার মৃত্যুর ঠিক ১০০ বছর পূর্ণ হলো। এক শতাব্দী পেরিয়ে গেলেও হুডিনিকে ঘিরে রোমাঞ্চ ও বিস্ময় এতটুকু কমেনি; বরং...