সামাজিকমাধ্যমে এক নারী ভিক্ষুকের ইংরেজিতে ভিক্ষা চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঢাকার গুলশান এলাকার বলে দাবি করে অনেকে নানা মন্তব্য করছেন। তবে ভিডিওটির দৃশ্য ও আশপাশের স্থাপনা পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি গুলশানের নয়, সিলেটের জিন্দাবাজার এলাকার ঘটনা।ভিডিওতে দেখা যায়, এক নারী একটি ব্যক্তিগত গাড়ির পাশে দৌড়াচ্ছেন। এ সময় তিনি ইংরেজিতে টাকা চাইছেন। তাকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম, হোয়াটস আপ। গিভ মি ওয়ান পাউন্ড প্লিজ। আই অ্যাম হাংরি। আই অ্যাম ওম্যান। গিভ মি প্লিজ মানি, ওয়ান হান্ড্রেড টা...