বিমা খাতে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি গভীর শিকড় গেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এই খাতকে শৃঙ্খলায় ফেরাতে কঠোর পদক্ষেপ নেবে সরকার। গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে নির্ধারিত সময়ের মধ্যেই পাওনা পরিশোধ করতে হবে। কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও বিমা দাবি মেটাতে হবে।’সোমবার (১৪ সেপ্টেম্বর) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন তিনি।অর্থমন্ত্রী বলছিলেন, ‘মানুষ কষ্টের উপার্জিত অ...