আবাসিক হলের ফি কমানো
এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি তিতুমীর কলেজের
শিক্ষার্থীরা। সোমবার রাত ১০টার দিকে শহীদ মামুন ছাত্রাবাস থেকে শুরু হওয়া মিছিল
কলেজের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলনকারী
শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ,
হল ফি কমানোর আশ্বাস দিলেও কলেজ প্রশাসন ঘোষিত নতুন ফি প্রত্যাশা অনুযায়ী কমায়নি।
এ কারণে সর্বশেষ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এর আগে সরকারি তিতুমীর
কলেজ কর্তৃপক্ষ এক প্রজ্ঞ...