জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাসের আশায় জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এসে কাউকে ফিরে যেতে হয়েছে, কেউ ছুটছেন বিকল্প যানবাহনের খোঁজে। হঠাৎ বাস বন্ধের ঘটনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ঢাকাগামী রোগী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা।গতকাল বুধবার রাত থেকে কর্মবিরতি পালন করছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং নান্দিনা বাজার এলাকায় দুটি বাসে
হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধর...