এ বছর কক্সবাজারের রামু উপজেলায় কলার বাম্পার ফলন হয়েছে। পাহাড়ের ঢাল ও উঁচু জমিতে ব্যাপক চাষে কৃষকদের মুখে ফুটেছে হাসি। বিশেষ করে উপজেলা সদর ও ঈদগড় বাজারে এখন কলা বিক্রির ধুম পড়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার কলা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।স্থানীয়রা জানান, চলতি মৌসুমে রামুর বিভিন্ন ইউনিয়নে আবহাওয়া অনুকূলে ছিল। ফলে কলার উৎপাদনও বেড়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকরা বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন। এতে নতুন উদ্যোক্তারাও কলা চাষে আগ্রহী হচ্ছেন।ঈদগড় এলাকার কৃষক আব্দুল হক বললেন, ‘এ বছর কলার ফলন অনেক ভ...