Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাহাড়ের ঢালে সোনালি স্বপ্ন, রামুর কলায় হাসছে কৃষক

এন.এ সাগর, রামু (কক্সবাজার)
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৯:৪১
পাহাড়ের ঢালে সোনালি স্বপ্ন, রামুর কলায় হাসছে কৃষক

ছবি: আগামীর সময়

এ বছর কক্সবাজারের রামু উপজেলায় কলার বাম্পার ফলন হয়েছে। পাহাড়ের ঢাল ও উঁচু জমিতে ব্যাপক চাষে কৃষকদের মুখে ফুটেছে হাসি। বিশেষ করে উপজেলা সদর ও ঈদগড় বাজারে এখন কলা বিক্রির ধুম পড়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার কলা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, চলতি মৌসুমে রামুর বিভিন্ন ইউনিয়নে আবহাওয়া অনুকূলে ছিল। ফলে কলার উৎপাদনও বেড়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকরা বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন। এতে নতুন উদ্যোক্তারাও কলা চাষে আগ্রহী হচ্ছেন।

ঈদগড় এলাকার কৃষক আব্দুল হক বললেন, ‘এ বছর কলার ফলন অনেক ভালো হয়েছে। বাজারে দামও সন্তোষজনক। তাই উৎপাদন খরচ মিটিয়ে ভালো লাভ করতে পারছি।’

তিনি জানালেন, প্রতি সপ্তাহে শুক্র ও সোমবার সকালে ঈদগড় বাজারে বড় কলার হাট বসে। স্থানীয় কৃষকরা সেখানে তাদের উৎপাদিত কলা নিয়ে আসেন। ভোর থেকেই হাট জমে ওঠে। পাইকার ও ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতি থাকে।

আরও পড়ুন

মাগুরায় লিচুর বাম্পার ফলন, চাষিদের মুখে স্বস্তির হাসি

১১ মে ২০২৬

কৃষক আব্দুল হামিদ ও আব্দুল জব্বার বললেন, ‘পাহাড়ের ঢাল ও উঁচু জমিতে কলা চাষ করে এখন অনেকেই স্বাবলম্বী হয়েছেন। কম খরচে বেশি লাভ হওয়ায় ধানসহ অন্যান্য ফসলের পাশাপাশি অনেক কৃষক এখন কলা চাষে ঝুঁকছেন।’

তারা জানান, রামুর মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য খুবই উপযোগী। সঠিক পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়। এ কারণেই প্রতিবছর কলা চাষের পরিধি বাড়ছে।

স্থানীয় চাহিদা পূরণ করে রামুর কলা এখন কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে কলা কিনে ট্রাক ও পিকআপে করে বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন।

কক্সবাজার শহরের ব্যবসায়ী আরিফ বললেন, তিনি বেশিরভাগ সময় রামু থেকেই কলা কেনেন। এখানে তুলনামূলক কম দামে ভালো মানের কলা পাওয়া যায়। তাই নিয়মিত ঈদগড়ের হাটে আসেন।

কৃষি অধিদপ্তরের স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম ইমরুল নেওয়াজ বললেন, ‘এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষি বিভাগের পরামর্শ মেনে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করায় কৃষকরা ভালো ফলন পাচ্ছেন। ভবিষ্যতে কলা চাষ আরও সম্প্রসারণে কৃষি বিভাগ প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে।’

সংশ্লিষ্টদের মতে, কলার বাম্পার ফলন শুধু কৃষকদের আয় বাড়াচ্ছে না। এটি রামুর স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। তবে এ সম্ভাবনাময় খাতকে আরও এগিয়ে নিতে উন্নত বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ সুবিধা এবং কৃষকদের সহজ শর্তে ঋণ সহায়তা প্রয়োজন।


রামুপাহাড়কলাবাম্পার ফলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!