সীমান্তপারের সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগকে আমেরিকা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে না বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার মতে, এই বিষয়টি ভারত- মার্কিন সম্পর্কেও প্রভাব ফেলছে। পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা সহজ পথে এগোচ্ছে না। মঙ্গলবার নিউইয়র্কে এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে ভারত- মার্কিন সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন জয়শঙ্কর।জয়শঙ্কর বলেছেন, প্রতিবেশী দেশ থেকে সীমান্তপারের সন্ত্রাস বহু বছর ধরে ভারতের অন্যতম প্রধান উদ্বেগ। ভারতের সঙ্গে কাজ কর...