কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কৃষক আলাউদ্দিন অফসিজনে তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন। সঠিক বীজ নির্ধারণ, কঠোর পরিশ্রম আর কৃষি বিভাগের পরামর্শে ভালো ফলন পেয়েছেন তিনি। অফসিজন হওয়ায় স্থানীয় বাজারে তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। খরচ মিটিয়ে দুই থেকে তিনগুণ লাভবান হবেন বলে আশা করছেন আলাউদ্দিন।জানা গেছে, উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন। গতবার অল্প জমিতে তরমুজের চাষ করে লাভবান হওয়ায় এ বছর ৮০ শতক জমিতে তরমুজের আবাদ করেছেন।সরেজমিন কৃষক আলাউদ্দিনের তরমুজ বাগানে গিয়ে দেখা গেছে, মালচিং পদ্ধতি...