সিলেট বিভাগের দুই জেলায় আলাদা বজ্রপাতের ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে লিটন সরকার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াহাটি পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে।
মৃত লিটন উপজেলার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে কৃষিকাজের জন্য নোয়াহাটি পশ্চিম মাঠে যান লিটন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লিটনের প্রতিবেশী পল্লীচিকিৎসক রায়ধন সরকার তার মৃত্য...