ফ্রান্সে শিক্ষা ও সরকারি সেবা সংস্কারসহ বিভিন্ন দাবিতে বড় বিক্ষোভ হয়েছে। আজ শনিবার দেশজুড়ে কয়েক লাখ মানুষ রাস্তায় নামেন। বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে। সহিংসতার ঘটনায় অন্তত ১২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দেশ জুড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। শুধু রাজধানী প্যারিসেই ছিলেন প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ।এক মাসের বেশি সময় ধরে চলা এ আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা। শিক্ষা খাতে সংস্কারের দাবিতে তারা রাস্তায় নামেন। পরে সরকারি...