Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ফ্রান্স জুড়ে সংস্কারের দাবিতে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার অন্তত ৪০০

agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩
ফ্রান্স জুড়ে সংস্কারের দাবিতে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার অন্তত ৪০০

প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের মধ্যে রাস্তায় জ্বলতে থাকা বিভিন্ন জিনিসের পাশ দিয়ে যাচ্ছেন ফ্রান্সের দাঙ্গা পুলিশ সদস্যরা। ছবি : সংগৃহীত

ফ্রান্সে শিক্ষা ও সরকারি সেবা সংস্কারসহ বিভিন্ন দাবিতে বড় বিক্ষোভ হয়েছে। আজ শনিবার দেশ জুড়ে কয়েক লাখ মানুষ রাস্তায় নামেন। বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে। সহিংসতার ঘটনায় অন্তত ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দেশ জুড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। শুধু রাজধানী প্যারিসেই ছিলেন প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ।

এক মাসের বেশি সময় ধরে চলা এ আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা। শিক্ষা খাতে সংস্কারের দাবিতে তারা রাস্তায় নামেন। পরে সরকারি সেবার অবনতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগসহ বিভিন্ন ইস্যু আন্দোলনে যুক্ত হয়।

শনিবার প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিকে হাজারো মানুষ জড়ো হন। তাদের বেশির ভাগই ছিলেন তরুণ। শিক্ষার্থীদের পাশাপাশি নার্স, মানবাধিকার আইনজীবী, দমকলকর্মী, অভিভাবক ও শিক্ষকরাও বিক্ষোভে অংশ নেন।

২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গড়ে ওঠা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কিছু সদস্যও এতে যোগ দেন। ফ্রান্সের অন্যতম প্রধান শ্রমিক সংগঠন সিজিটিও আন্দোলনে সমর্থন দিয়েছে। সংগঠনটি বেতন ও পেনশন বৃদ্ধি, পণ্যের দাম কমানো এবং সরকারি সেবা সুরক্ষার দাবি জানিয়েছে।

প্যারিসে দুপুরের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি ছোড়েন। একটি গাড়ি ও সংবাদপত্র বিক্রির একটি স্ট্যান্ডে আগুন দেওয়া হয়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। বিস্ফোরণের শব্দও শোনা যায়।

তবে বিক্ষোভে অংশ নেওয়া বেশির ভাগ মানুষ শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নেন। পরে মিছিলটি প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে যায়।

দেশের অন্যান্য শহরেও সহিংসতার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় মার্সেইয়ে বিক্ষোভকারীরা নগর ভবনে ঢুকে পড়েন এবং কয়েকটি দোকানে লুটপাট হয়। লিওঁতে একটি পর্যটন কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিস ছাড়াও মার্সেই, রেন, তুলুজ ও অ্যাঞ্জার্সে সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয় সহিংসতার জন্য ‘উগ্র বামপন্থীদের’ দায়ী করেছে।

আন্দোলনটির শুরু গত সেপ্টেম্বরের মাঝামাঝি প্যারিসের উপকণ্ঠ ক্রেতেইলের একটি উচ্চবিদ্যালয় থেকে। জরাজীর্ণ ভবন, অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষকসংকট এবং শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের প্রতিবাদে সেখানকার শিক্ষার্থীরা রাস্তায় নামেন।

বিক্ষোভের আগের দিন শুক্রবার শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি বলেছেন, প্রতিবাদ ও মতপ্রকাশ সাংবিধানিক অধিকার। তবে মানুষ ও সম্পদের প্রতি সম্মান দেখাতে হবে।

আরও পড়ুন

ফ্রান্সে সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত শত শত সুপারশপ

১৩ অক্টোবর ২০২৬

ফ্রান্সে আগামী বছর গুরুত্বপূর্ণ নির্বাচন হওয়ার কথা। মাখোঁর প্রেসিডেন্ট মেয়াদের শেষ পর্যায়ে এ আন্দোলন হচ্ছে। একই সময়ে বড় সরকারি ঋণ ও বাজেট ঘাটতি কমানোর চেষ্টা করছে সরকার।

তবে এ নিয়ে এখনো বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে পারেনি প্যারিস। ফলে সরকারের ঋণ নেওয়ার ব্যয় ২০ বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সে শিক্ষা ও সরকারি সেবা সংস্কারসহ বিভিন্ন দাবিতে বড় বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার দেশ জুড়ে কয়েক লাখ মানুষ রাস্তায় নামেন। বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে। সহিংসতার ঘটনায় অন্তত ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দেশ জুড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। শুধু রাজধানী প্যারিসেই ছিলেন প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ।

এক মাসের বেশি সময় ধরে চলা এ আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা। শিক্ষা খাতে সংস্কারের দাবিতে তারা রাস্তায় নামেন। পরে সরকারি সেবার অবনতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগসহ বিভিন্ন ইস্যু আন্দোলনে যুক্ত হয়।

শনিবার প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিকে হাজারো মানুষ জড়ো হন। তাদের বেশির ভাগই ছিলেন তরুণ। শিক্ষার্থীদের পাশাপাশি নার্স, মানবাধিকার আইনজীবী, দমকলকর্মী, অভিভাবক ও শিক্ষকরাও বিক্ষোভে অংশ নেন।

২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গড়ে ওঠা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কিছু সদস্যও এতে যোগ দেন। ফ্রান্সের অন্যতম প্রধান শ্রমিক সংগঠন সিজিটিও আন্দোলনে সমর্থন দিয়েছে। সংগঠনটি বেতন ও পেনশন বৃদ্ধি, পণ্যের দাম কমানো এবং সরকারি সেবা সুরক্ষার দাবি জানিয়েছে।

প্যারিসে দুপুরের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি ছোড়েন। একটি গাড়ি ও সংবাদপত্র বিক্রির একটি স্ট্যান্ডে আগুন দেওয়া হয়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। বিস্ফোরণের শব্দও শোনা যায়।

তবে বিক্ষোভে অংশ নেওয়া বেশির ভাগ মানুষ শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নেন। পরে মিছিলটি প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে যায়।

দেশের অন্যান্য শহরেও সহিংসতার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় মার্সেইয়ে বিক্ষোভকারীরা নগর ভবনে ঢুকে পড়েন এবং কয়েকটি দোকানে লুটপাট হয়। লিওঁতে একটি পর্যটন কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিস ছাড়াও মার্সেই, রেন, তুলুজ ও অ্যাঞ্জার্সে সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয় সহিংসতার জন্য ‘উগ্র বামপন্থীদের’ দায়ী করেছে।

আন্দোলনটির শুরু গত সেপ্টেম্বরের মাঝামাঝি প্যারিসের উপকণ্ঠ ক্রেতেইলের একটি উচ্চবিদ্যালয় থেকে। জরাজীর্ণ ভবন, অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষকসংকট এবং শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের প্রতিবাদে সেখানকার শিক্ষার্থীরা রাস্তায় নামেন।

বিক্ষোভের আগের দিন শুক্রবার শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি বলেছেন, প্রতিবাদ ও মতপ্রকাশ সাংবিধানিক অধিকার। তবে মানুষ ও সম্পদের প্রতি সম্মান দেখাতে হবে।

ফ্রান্সে আগামী বছর গুরুত্বপূর্ণ নির্বাচন হওয়ার কথা। মাখোঁর প্রেসিডেন্ট মেয়াদের শেষ পর্যায়ে এ আন্দোলন হচ্ছে। একই সময়ে বড় সরকারি ঋণ ও বাজেট ঘাটতি কমানোর চেষ্টা করছে সরকার।

তবে এ নিয়ে এখনো বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে পারেনি প্যারিস। ফলে সরকারের ঋণ নেওয়ার ব্যয় ২০ বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সূত্র : আল জাজিরা 

ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভফ্রান্সে বিক্ষোভফ্রান্সে ছাত্র আন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’